1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা স্থগিত, আলোচনার চেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৬ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীদের অনুরোধে এবং ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে ইরানের ওপর নির্ধারিত হামলা ও বোমাবর্ষণ আপাতত স্থগিত করেছেন। চলমান উত্তেজনা প্রশমন ও পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনে কারিগরি পর্যায়ের আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে দুই দিন টানা দুই দেশের মধ্যে হামলা ও পালটা হামলা নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানান, পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য যুক্তরাষ্ট্র সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে আবার তা স্থগিত রাখছে। তবে দরকষাকষির হাতিয়ার হিসেবে সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকা তারা প্রস্তুত রেখেছে। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনে রাতেও হামলার প্রস্তুতি ছিল, তবে বর্তমানে কূটনৈতিক সমাধানের ওপরই বেশি জোর দেওয়া হচ্ছে। এর আগে আরব সাগরে অবস্থানরত মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে যে কোনো সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুদ্ধবিমানে অস্ত্রশস্ত্র সজ্জিত করা হয়। একই সঙ্গে পাইলটরা বিশেষ প্রশিক্ষণ মহড়া পরিচালনা করেন। রণতরির ক্যাপ্টেন জাহাজে থাকা হাজার হাজার নাবিককে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেন এবং সাধারণ নিয়ম অনুযায়ী সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন।

বুধবার কাতার ও পাকিস্তানসহ কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে একাধিক দফায় টেলিফোনে যোগাযোগ করেন। তাদের লক্ষ্য ছিল উভয় পক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক আঞ্চলিক সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে, ‘প্রথমে উভয় পক্ষকে উত্তেজনা কমানোর বিষয়ে সম্মত করানো এবং এরপর কারিগরি দলের পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চলছে।’ এক মার্কিন কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, সংঘাত চললেও যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানের পথ থেকে সরে আসেনি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার আঙ্কারায় সাংবাদিকদের বলেছিলেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি শেষ বলে তিনি মনে করেন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সংঘাতের অবসান ঘটানো ছাড়াও ওয়াশিংটনের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com