1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের নতুন ওয়েবসাইটের উদ্বোধন ও কবর মালিকানা সার্টিফিকেট প্রদান ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৩ Time View
Screenshot

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সামাজিক ও সেবামূলক সংগঠন জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্স (Jamaica Community Alliance)-এর নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই (বুধবার)“জ‍্যামইকাস্থ ইকরা পর্টি হলে “আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিবৃন্দের উপস্থিতিতে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটের উদ্বোধন করেন গ্রেটার নোয়াখালী  সোসাইটির সভাপতি জাহেদ মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন মিন্টু।জনাব জাহেদ মিন্টু উপস্থিত সদস্যবৃন্দ প্রশ্নের উত্তর প্রদান করেন ।

জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ বাশার স্বাগত বক্তব্যে বলেন, নতুন এই ওয়েবসাইট কমিউনিটির সদস্যদের জন্য তথ্যপ্রাপ্তি, বিভিন্ন সেবার আবেদন, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে সহজে জানার একটি আধুনিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের সভাপতি জাহাঙ্গীর আলম। তিনি সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান,আরো বক্তব্য রাখেন জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের উপদেষ্টা জনাব হাফিজর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মানজুরুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন,সংগঠনের ট্রেজারীর ফজলুল হক,  সহকারী ট্রেজারীর মোহাম্মদ ওসমান,আবুল  কালাম সরকার ,আব্দুল হাই হাওলাদার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম,জাবেদ নেওয়াজ,এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সদস্য।

বক্তারা বলেন, নতুন এই ওয়েবসাইটের মাধ্যমে সদস্যদের জন্য কবরস্থান-সংক্রান্ত তথ্য ও সেবা, সদস্যদের পৃথক অ্যাকাউন্ট, গুরুত্বপূর্ণ নোটিশ, কমিউনিটির সংবাদ এবং বিভিন্ন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছভাবে পরিচালনা করা সম্ভব হবে,

অনুষ্ঠানে জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের ওয়েবসাইট কিভাবে সদস্যরা একাউন্ট তৈরি করবে , এবং কি কি সুবিধা আছে বিস্তারিত প্রজেক্টরের সবাইকে দেখিয়ে দিন

জনাব সাইফুল ভুইয়া

আনুষ্ঠানে যারা জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের মাধ্যমে বাংলাদেশ সেমিট্রি থেকে কবর কিনেছে তাদেরকে সার্টিফিকেট বিতরণ করা হয় ।

অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানের সভাপতি ওয়েবসাইট নির্মাণে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় এবং জ্যামাইকা কমিউনিটি অ্যালায়েন্সের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com