আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল-শিক্ষার্থী ও তাদের পরিবারেরর মাঝে জরুরী উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় চট্টগ্রামের চকরিয়াস্থ হারবাং বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের প্রায় ১০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় জরুরী খাদ্যস্যমগ্রী। বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো অনুমোদিত এই প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে চকরিয়ার ১নং হারবাং ইউনিয়ন পরিষদের সামনে। নির্দিষ্ট দূরত্বে থেকে অসহায় প্রত্যেকটা পরিবার পেয়েছেন চাল-ডাল, তৈল, আলু, পিঁয়াজ, চিড়াসহ মোট ২৬ কেজির প্যাকেজ উপহার। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মোট ২৬০০ কেজির এই উপহার সামগ্রী বিতরণ কাজে আর্থিক সহযোগিতা করেছে চায়নার স্বনামধন্য এনজিও Kunming Yundi Behavior and Health Research Centre (YUNDI)
২য় পর্যায়ে এদিন দুপুর বারোটায় হারবাং বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীর মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১ টা হ্যান্ড স্যানিটাইজার, ৫ টা মাস্ক, ৪ পিছ সাবান ও প্রয়োজনীয় দিকনির্দেশনা মূলক লিফলেট দেয়া হয়। সুরক্ষা সামগ্রীর ব্যবহারিক প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের দুপুর বেলা বিরিয়ানি খাওয়ানো হয়।

এসব কর্মসূচীর উদ্বোধন করেন চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের নির্দেশনায় ১নং হারবাং ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিরানুল ইমরান মিরান। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. M Ismail Hossain। ফাউন্ডেশনের পক্ষ থেকে চায়নাতে বসবাসরত চকরিয়ার কৃতি সন্তান ডা. Misbahul Ferdous এর আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও আনোয়ারা সরকারি কলেজের প্রভাষক Sayedul Abrar এর সঞ্চলনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুহাম্মদ হারুন, মুহাম্মদ ইলিয়াছ, সহকারী রাজস্ব কর্মকর্তা সালাহ উদ্দিন, ফাউন্ডেশনের কর্মকর্তা Nurul Anwar মুন্নাসহ এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Leave a Reply