1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানাবো : এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৬৭ Time View

তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানানোর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান। গতকাল রোববার (১৪ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১২তম আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি বিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন।
এসময় মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নেতা বলেন, চলমান উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামি অর্থনীতি, বস্তুগত সম্পদের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য অসম নীতি তৈরি সম্ভব নয়।
এদিকে গত কয়েকদিন আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদপ্রাপ্ত ঐতিহাসিক নগরী কনস্টন্টিনোপল (ইস্তাম্বুল) বিজয়কে উসমানী শাসকদের দখলদারিত্ব আখ্যা দিয়েছে মিসরের রাষ্ট্রীয় ইফতা বোর্ড ‘মিসর দারুল ইফতা’।
আব্দেল ফাত্তাহ সিসির নেতৃত্বাধীন জালিম সরকারের মদদপুষ্ট ইফতা বিভাগটির এই মন্তব্যের পরে এরদোগানের নতুন এই ঘোষণা তার সমালোচকদের জন্য চপেটাঘাত মনে করছেন বিশ্লেষকরা। তাদের বেশিরভাগ এরদোগানের নতুন এই সিদ্ধান্তকে নব বিপ্লবের সূচনা আখ্যায়িত করে তা বাস্তবায়নে তাকে শুভকামনা জানিয়েছেন।ইনকিলাব ডেস্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com