1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

কওমী মাদরাসা খুলে দেওয়ার অনুমতি দিল সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৬৯৪ Time View

দেশের সকল কওমী মাদরাসার কিতাব বিভাগ খুলে দেওয়ার বিষয়ে সরকারের অনুমতি এসেছে। কিতাব বিভাগের পরীক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য মন্ত্রিপরিষদ সচিবের একটি বার্তা পাওয়ার পর এই কথা জানান মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, কওমী মাদরাসাগুলো খুলে দেওয়ার জন্য আমরা চার আলেমের একটি টিম গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দীর্ঘ বৈঠক করি। তিনি আমাদের আশ্বস্ত করেন। আজ সকালে মন্ত্রিপরিষদ সচিবের একটি বার্তায় দ্রুত পরীক্ষা গ্রহণ করার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।

মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, আমরা ধরে নিতে পারি কিতাব বিভাগ খোলার অনুমতি হয়ে গেছে। এখন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালু করতে পারি। আশা করি সরকারি বাঁধা আসবে না। পরীক্ষা গ্রহণের জন্য কওমী মাদরাসা শিক্ষা বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়ার সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি ।

এদিকে কিতাব বিভাগ খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মাওলানা ড. মুশতাক আহমদ লিখেন, ‘আল হামদু লিল্লাহ। সুখবর। মুহতারাম কাওমী উলামা! আপনারা দুআ করেছেন। আমরা চার বন্ধু মেহনত করেছি। মহান আল্লাহ আপনাদের সেহেরগাহী ও কান্নার ইজ্জত রেখেছেন।

ফলে এখন হিফজখানার পর কিতাবখানার জন্যও খোলার সুখবর চলে আসছে। তবে মহামারী থেকে সাবধানতা অবলম্বন ও সুরক্ষা গ্রহণে যেন বিন্দুমাত্র ত্রুটি না ঘটে। ওলিল্লাহিল হামদ। কাজেই ছাত্র ছাত্রীদের স্থগিত থাকা পরীক্ষার আয়োজন গ্রহন করুন। অনুমতি হয়ে গিয়েছে। শোকর আলহামদু লিল্লাহ ‘ সুত্র ইনসাফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com