1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

অক্সিজেনের কৃত্রিম সঙ্কট তৈরি করে বাড়তি দাম আদায় করছে সংঘবদ্ধ চক্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৮২ Time View
মহসীন কবির : [২] চট্টগ্রামে চারটি হাসপাতালে কোভিড নাইন্টিন রোগীদের চিকিৎসা চললেও সেখানে নেই পর্যাপ্ত আইসিইউ ও ভেন্টিলেটরের সুবিধা। অন্যদিকে, বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসা নিয়ে গড়িমসি করায় অনেকে অক্সিজেন কিনে রাখছেন বাসায়। এই সুযোগে কৃত্রিম সঙ্কট তৈরি করে অক্সিজেনের সিলিন্ডারে ১৫ থেকে ২০ হাজার টাকা বাড়তি দাম আদায় করছে সংঘবদ্ধ চক্র। ডিবিসি টিভি

[৩] শ্বাসকষ্টজনিত রোগে বাসায় চিকিৎসা নেয়া রোগীর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অক্সিজেন সিলিন্ডার কিনতে পারেননি এক ক্রেতা। ১০ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম হাঁকানো হয় ৪৫ হাজার টাকা। পরে, ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে যান ওই রোগীর বোন।

[৪] করোনার বিস্তারের পর চট্টগ্রামের বাজার থেকে উধাও হয়ে গেছে অক্সিজেন সিলিন্ডার। ৫ হাজার টাকার সিলিন্ডার এখন বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়। আর তাই, কৃত্রিম সঙ্কট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন অভিযান চলছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক।

[৫] করোনা রোগীদের জন্য প্রয়োজন উচ্চ চাপসমৃদ্ধ অক্সিজেন। কিন্তু, এখন শিল্পকারখানায় ব্যবহৃত সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে করোনা রোগীদের জন্য। এই সিলিন্ডারে অক্সিজেনের পরিমাণ কত আছে, তা জানার সুযোগ নেই। ফলে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। আমাদের সময়.কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com