৩০মে থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন অক্সিজেন সরবরাহ নিয়ে কাজ শুরু করেছে। বর্তমানে অনেকেই অক্সিজেন সরবরাহ করে যাচ্ছেন। নিজেদের সর্ব সামর্থ্য দিয়ে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার যে সমস্ত স্বেচ্ছাসেবকবৃন্দ জরুরী সময়ে রোগীর দোরগোড়ায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন তাঁদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অনেক অনেক শ্রদ্ধা। এরই মধ্যে কিছু কিছু খবর আমাদের ব্যথিত করছে। না পারার হতাশতায়, বলা চলে অপর্যাপ্ততার অপারগতায় তীব্র মনোকস্টে নীরবে ঝরছে অশ্রু। অথচ চাইলে আমরা আমাদের সেবাটা আরেকটু সম্প্রসারিত করতে পারি। একটু খুলেই বলি।
এ, বি, সি, নামীয় তিনটা সংস্থা অক্সিজেন নিয়ে কাজ করছে। এমন একটা সময় আসলো এ এর কাছে রোগী যখন অক্সিজেন চাইলো সেই মুহুর্তে এ এর সকল অক্সিজেন বিভিম্ন রোগীর কাছে চলে গিয়েছে। ফলতঃ উক্ত সময়ে এ সংস্থার পক্ষে উক্ত রোগীটাকে না বলা ছাড়া আর কোন উপায় নেই। কিন্ত ঠিক সে মুহুর্তে কিন্ত বি নামীয় সংস্থার কাছে অক্সিজেন সিলিন্ডার মজুদ আছে। এ নামীয় সংস্থা যদি উক্ত মুহুর্তে বি বা সি নামীয় সংস্থার কাছে অক্সিজেন সিলিন্ডার চাইতো তবে কিন্ত খুব সহজে রোগীটাকে না বলতে হতো না।
ব্যাপারটা হলো মূলতঃ একটা স্বেচ্ছাসেবী সংস্থা আরেকটা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে মিলে যৌথভাবে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা। যেমন চট্টগ্রামের কোন সংস্থা যদি নিজেদের কাছে অক্সিজেন সিলিন্ডার না থাকলে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর কাছে সহযোগিতা চায় বা উক্ত রোগীকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের নাম, ঠিকানা দিয়ে দেয় তাহলে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের কাছে অক্সিজেন সিলিন্ডার মজুদ থাকলে পরে উক্ত রোগী জরুরী সময়ে অক্সিজেন পেয়ে যেতে পারেন।
বিপরীতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের কাছে কেউ অক্সিজেন চাইলো এমন সময়ে যখন ফাউন্ডেশনের স্টকে অক্সিজেন সিলিন্ডার নাই। সে সময়ে ফাউন্ডেশন থেকে যাদের কাছে অক্সিজেন আছে তাদের কাছে রেফার করে দেওয়া হবে বা তাদের কাছ থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীকে সরবরাহ করতে পারি।
এখন অনেকে বলতে পারেন, উক্ত রোগীর কাছে যাদের কাছে অক্সিজেন আছে তাদের নাম ঠিকানা বলে দিলেইতো হয়। অক্সিজেন সিলিন্ডার একেবারে নিয়ে গিয়ে রোগীর বাসায় বা হাসপাতালে পৌঁছে দেয়ার দরকার কি! জ্বী, আপনার কথা অনেকাংশে ঠিক থাকলেও মাঠ পর্যায়ে কাজ করার কারণে আমরা দেখেছি, অনেক সময় জরুরী অবস্থায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার মতো রোগীর কোন স্বজন থাকেনা। সেসময়ে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতা উনারা মনে করেন একেবারে সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে।
আরেকটা বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন, কিছু কিছু রোগী চান তিনি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়ে বাসায় রেখে দিবেন। রোগীর যখন লাগবে সেসময় তিনি ব্যবহার করবেন। দেখা গেছে একটা বোতল উনার বাসায় ছয় সাতদিন ধরে পড়ে থাকছে। আমরা এসব রোগীর মানসিক অবস্থার উপর শ্রদ্ধা রেখে আমাদের নীতিমালায় রেখেছি, সিলিন্ডার স্বল্পতার কারণে কোন অবস্থাতেই একটা সিলিন্ডার দু’দিনের বেশী রাখা যাবেনা। অক্সিজেন লাগছে কি’না বিষয়টা কনফার্ম হতে অক্সিমিটার লাগিয়ে রিডিং সহ ছবিটা পাঠাতে বলি। এতে করে প্রকৃত রোগীরা অগ্রাধিকার পাচ্ছেন। সিলিন্ডারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে।
যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী বা আপনাদের মহতী কাজে আমাদের সংগী করতে চান, কমেন্টে জানানোর বিনীত অনুরোধ রইলো। মানুষের এই জরুরী প্রয়োজনে আমরা সর্বস্ব উজাড় করে দিতে চাই।
জরুরী সময়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন থেকে অক্সিজেন সিলিন্ডার পেতে, 01841040540
সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানব সেবা।
Leave a Reply