1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

চীনের করোনা ভ্যাকসিনের ৯০% ইতিবাচক ফল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৭৯ Time View

করোনায় বিপর্যস্ত বিশ্বকে আশার আলো দেখাতে দ্রুতই তৈরি হতে যাচ্ছে ভ্যাকসিন। চীনের সিনোভ্যাক বায়োটেক লিমিটেড দাবি করেছে, তাদের ভ্যাকসিনটি নিরাপদ এবং পরীক্ষায় এর ৯০ শতাংশ ইতিবাচক ফল পাওয়া গেছে। চীনে চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় ফল পর্যালোচনা করে এমন দাবি করছে তারা।

ট্রায়ালে প্রতিরোধের প্রতিক্রিয়া অর্জনে সক্ষমতা দেখানোর ফলে আশা করা যাচ্ছে, বেইজিংভিত্তিক ওই কোম্পানির তৈরি ভ্যাকসিনটি করোনা সংক্রমণের বিরুদ্ধে সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে কার্যকর হবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার সিনোভ্যাক বিজ্ঞপ্তি দিয়ে ফলাফল জানিয়ে বলেছে, করোনাভ্যাক নামে ভ্যাকসিনটি প্রয়োগে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরীক্ষায় অংশ নেওয়া ৯০ শতাংশ মানুষের শরীরের ১৪ দিনের মাথায় নিউট্রিলাইজিং অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে।

মানবদেহে পরীক্ষায় চীনে চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় ১৮ থেকে ৫৯ বছর বয়সী ৭৪৩ জন সুস্থ মানুষকে দুই ধাপে ভ্যাকসিন ও প্লাসেবো (ভিন্ন ওষুধ) দেওয়া হয়। গতকাল প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই তাদের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে। তাদের দাবি, মাত্র ১৪ দিনের ব্যবধানে ভ্যাকসিনটির দুইটি ট্রায়াল সম্পন্ন হয়। প্রাথমিকভাবে দুটিতেই ইতিবাচক ফল পাওয়া গেছে। শিগগিরই একাডেমিক জার্নালে এ পরীক্ষার ফল প্রকাশ করবে তারা। একাডেমিক জার্নালে ফল প্রকাশিত ও পিয়ার রিভিউ হওয়ার পর এটি সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।

প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে মারাত্মক বিরূপ প্রভাবের ঘটনা ঘটেনি। করোনার একটি মৃত সংস্করণ ব্যবহার করে সিনোভ্যাকের ভ্যাকসিনটি তৈরি হচ্ছে। চীনে তৈরি যে পাঁচটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার জন্য চূড়ান্ত পর্যায়ে এসেছে, সিনোভ্যাকের তৈরি এই ভ্যাকসিনটি এর মধ্যে অন্যতম। সিনোভ্যাকের গবেষক লুও বৈশানের কাছে এর আগে জানতে চাওয়া হয়েছিল, ভ্যাকসিনটি সাফল্যের বিষয়ে তিনি কতটা আশাবাদী?

জবাবে তিনি বলেন, ‘এটা অবশ্যই সফল হবে। ৯৯ শতাংশ নিশ্চিত।’ সিনোভ্যাক ১০ কোটি ভ্যাকসিন ডোজ সরবরাহের লক্ষ্য নিয়ে একটি বাণিজ্যিক প্ল্যান্ট তৈরি করছে। সিনোভ্যাক ইতোমধ্যে ব্রাজিলের বায়োটেক কোম্পানি ইনস্টিটিউটো বুটানটানের সঙ্গে একটি চুক্তি করেছে। ফলে ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষায় ব্রাজিলে ২ হাজার মানুষের দেহে পরীক্ষা করা দেখা এর কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা হবে।     বিডি-প্রতিদিন/শফিক

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©www.ifltv.org
Theme Customization By onlinechannel.Com