1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

নিউইয়র্কের সুপরিচিত বাংলাদেশি ব্যবসায়ী বাবুল আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬৮২ Time View

নিউইয়র্কের সুপরিচিত ব্যবসায়ী এ জে বাবুল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার নিউইয়র্ক স্থানীয় সময় রাত ৩ টায় বাফেলো জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ জে বাবুল কিছু দিন আগে ব্যবসায়ীক কাজে বাফেলো যাওয়ার পথে হঠাৎ হার্ট অ্যাটাক করেন। অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে বাফেলো সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায় বাবুল হার্ট অ্যাটাকের আগে প্রাণঘাতী করোনাভাইরাসেও আক্রান্ত ছিলেন।

উল্লেখ্য, ব্যবসায়ী বাবুল বাংলাদেশি কমিউনিটিতে একজন সাদা মনের মানুষ ছিলেন। দীর্ঘ অনেক বছর ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। তিনি ফুড ফেয়ার গ্রোসারির সত্ত্বাধিকারী। এছাড়া ওজনপার্ক আব্দুল্লাহ গ্রোসারি ও জ্যামাইকার মান্নান গ্রোসারি পার্টনার ছিলেন। তার দেশের বাড়ি বরিশালের বানারীপাড়া।সুত্র আওয়াজবিডি

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©www.ifltv.org
Theme Customization By onlinechannel.Com