1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

এবছর সৌদি ছাড়তে হবে ১২ লাখ প্রবাসী কর্মীকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৬৪১ Time View

করোনা পরিস্থিতির কারণে সৌদি শ্রমবাজারে ১২ লাখ বিদেশী কর্মীকে ২০২০ সালে চাকরিচ্যুত করা হবে বলে জানা গেছে। যদিও সৌদি সংবাদ মাধ্যম বলছে, করোনা সঙ্কটের প্রভাব সত্ত্বেও সৌদি আরবে বেকারত্বের হার ২০২০ সালের শেষ পর্যন্ত ১২ শতাংশই বজায় থাকবে।

সৌদি জয়েন্ট স্টক কোম্পানি যাদওয়া ইনভেস্টমেন্ট ‘সৌদি শ্রমবাজারের উন্নয়নের’ বিষয়ক একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদন অনুসারে যে সকল খাতে বিদেশি কর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে সেগুলো হলো : আতিথেয়তা, রেস্তোঁরা ব্যবসা, খাদ্য ব্যবস্থাপনা ‍ও প্রশাসনিক কার্যক্রম যার মধ্যে রয়েছে নির্মাণ খাত, ট্রাভেল এজেন্সি, ভাড়া, ইজারা ও নিরাপত্তা ব্যবস্থা।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে সৌদিতে ব্যবসায়ের পরিবেশ এই বছরের মাঝের দিকে ধীরে ধীরে উন্নত হবে। বিশেষ করে শেষ প্রান্তিকে অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি সৌদি নাগরিকদের কর্মসংস্থানের ভাল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু পণ্য ও সেবার চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র : গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com