1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিশ্ব বিপজ্জনক পর্যায়ে: ডব্লিউএইচও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৫৯২ Time View

বিশ্ব এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এটা ঠিক বহু লোক ঘরে থাকতে এখন বিরক্ত। অনেক দেশ তাদের অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ড খুলে দিতে ইচ্ছুক। কিন্তু ভাইরাসটি দ্রুত গতিতে ছড়াচ্ছে, এটি এখনো প্রাণঘাতী এবং অনেক মানুষ এখনো সংবেদনশীল।

এছাড়া গত এক দিনে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিশ্বব্যাপী করোনায় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

টেড্রোস আধানম জানান, শনাক্তদের প্রায় অর্ধেক আমেরিকার, এছাড়া বহু সংখ্যক দক্ষিণ এশিয়ার এবং মধ্য প্রাচ্যের।

সামাজিক দূরত্ব মেনে চলতে, অসুস্থ হলে ঘরে থাকতে এবং প্রয়োজন অনুসারে মাস্ক পরতে এবং বারবার হাত ধুইতে আহ্বান জানায় সংস্থাটি। সিএনএন।

ইত্তেফাক

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©www.ifltv.org
Theme Customization By onlinechannel.Com