1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

চীনকে ‘মোকাবিলায়’ আসছে মার্কিন সেনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৬৬৯ Time View
advertisement

গলওয়ান উপত্যকায় চীনা বাহিনীর হামলায় ভারতের সেনা হতাহতের ঘটনাকে ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের এমন ‘আগ্রাসনের’ জবাবে আমেরিকা ভারতের পাশে থাকতে চায়। এজন্য ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের হুমকি মোকাবিলা করতে ইউরোপ থেকে মার্কিন সামরিক বাহিনীকে স্থানান্তরিত করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ব্রাসেলস ফোরামের ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভারত ও দক্ষিণ এশিয়ায় চীনের আগ্রাসনের কারণেই ইউরোপ থেকে মার্কিন সেনার সংখ্যা কমানো হচ্ছে।

জার্মানির দিকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে দেওয়ার বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে পম্পেও বলেন, ‘বর্তমানে যেখানে বেশি প্রয়োজন, সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে। ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো এশীয় দেশগুলোর ওপর যেভাবে রণংদেহী মনোভাব নিয়েছে চীন-তা যথেষ্টই উদ্বেগের।’

চীনের কমিউনিস্ট পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনও চীনের হুমকির মুখে। দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতা নিয়েও ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।’

পম্পেওর ভাষ্য, ‘বর্তমান সময়ের এই চ্যালেঞ্জ’ এর মোকাবিলা করতেই মার্কিন সেনাকে জার্মানি থেকে সেরিয়ে আনা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পিএলএ’কে (চীনের পিপলস লিবারেশন আর্মি) মোকাবিলা করার জন্যে যথাযথভাবে মার্কিন সেনা নিয়োগ করব। আমরা মনে করি, এটা আমাদের সময়ের চ্যালেঞ্জ।’মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com