1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে মৃতদের নামে ১৪০ কোটি ডলারের চেক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৭০৪ Time View

মৃত ব্যক্তিদের নামে টাকা বরাদ্ধ করে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি মার্কিন ডলার মৃত ব্যক্তিদের নামে পাঠিয়ে তা ফেরত আনা নিয়ে চিন্তা করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জবাবদিহিতা বিষয়ক অফিস গতকাল বৃহস্পতিবার জানায়, দেশের মৃত ব্যক্তিদেরই এক দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থ প্রদান করা হয়েছে। করোনা মহামারির সময়ের এই অর্থ এভাবে বেহাত হওয়ায় কঠোর সমালোচনা করেছে এই অফিস।

নিরপেক্ষ পর্যবেক্ষক এই সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে রাজস্ব এবং আইআরএস বিভাগ প্রায় পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার মৃত ব্যক্তিদের নামে পাঠিয়েছে। তবে আইআরএস জানায়, যদি মৃত ব্যক্তির নামে যাওয়া এ অর্থ অন্য কেউ যদি পেয়ে থাকে তাহলে সব অর্থ ফেরত আসবে। তবে আইআরএস অবৈধভাবে পাওয়া ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি এবং কীভাবে সেই অর্থ ফেরত আসবে তাও জানায়নি।

নতুন রিপোর্ট কংগ্রেসকে দেবে জবাবদিহিতা অফিস। সংস্থাটি জানিয়েছে, আইআরএস সামাজিক নিরাপত্তা প্রশাসনের দেওয়া মৃত্যুর তালিকা যাচাই-বাছাই করেনি। তারা তৃতীয় পক্ষের তথ্য আমলে নিয়ে এমন কাজ করেছে।

ইন্ডিয়াপোলিসের এক বাসিন্দা বিস্মিত হয়েছিলেন যখন দেখলেন তার মায়ের নামে ১ হাজার ২০০ ডলারের একটি চেক ই-মেইলে এসেছে। অথচ তার মা ২০১৮ সালের ১২ জানুয়ারি মারা যান।

তিনি এই তথ্য ফেসবুকে পোস্ট করার পর অনেকেই তাকে জানিয়েছেন যে, তারা এরকম ঘটনার কথা আরও শুনেছেন। তাই যারা এ ধরনের চেক পাবেন তাদের উচিত সেটি আইআরএসকে ফেরত দেওয়া এবং ‘ভয়েড’  লিখে চেকটি পাঠিয়ে দেওয়া।

আইআরএসের ওয়েবসাইটে বলা হয়েছে, যাদের স্বজন আগেই মারা গেছেন তাদের উচিত চেকটি ফেরত পাঠানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com