1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ : আযানের সুমধুর ধ্বনি ভেসে আসছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৬৪৭ Time View

বলা হচ্ছে মসজিদে একসঙ্গে নামায আদায় করতে পারেন ১ লক্ষ ২০ হাজার মুসল্লি। তাই এই মসজিদকে বিশ্বের তৃতীয় সর্ববৃহত মসজিদের স্বীকৃতি দেয়া হচ্ছে।

আলজেরিয়ার জামা আল জাযাইর মসজিদ বা দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ এটি। রমযানে মসজিদটি উদ্বোধনের কথা থাকলেও করোনার কারণে এখনও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়নি। তবে উদ্বোধনের আগেই সুউচ্চ মিনার থেকে প্রথম বারের মতো আযানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে নব নির্মিত এই মসজিদটি উদ্বোধন করার প্রত্যাশা থাকলেও তা এতদিন হয়ে ওঠেনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে আলজেরিয়া সরকার।

আলজেরিয়ার সমুদ্র উপকূলে মসজিদ উল আজম এর কাজ ২০১২ সালে শুরু হয়। পবিত্র নগরী মক্কার মসজিদ উল হারাম ও মদিনার মসজিদে নববীর পর আলজেরিয়ায় নব নির্মিত এই মসজিদটি সবচেয়ে বড়। পবিত্র হারামাইন-শারিফাইনের পরে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটিতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ডলার। এই মসজিদটির মিনারও বিশ্বে সবচেয়ে সুউচ্চ, এর উচ্চতা ৮৭৪ ফুট। মসজিদটি আয়তনে প্রায় ২০ হাজার বর্গমিটার।

মসজিদে একসঙ্গে নামায আদায় করতে পারেন ১ লক্ষ ২০ হাজার মুসল্লি। মসজিদের বাইরে ১০ লক্ষ বই সমৃদ্ধ পাঠাগার থাকবে। ২১ হাজার ৮শ মিটারের এ লাইব্রেরি হলে এক সঙ্গে ২ হাজার লোক বসে বই পড়তে পারবে। মসজিদের পাশেই তিন স্তর বিশিষ্ট ১ লক্ষ ৮০ হাজার বর্গমিটারের আন্ডারগ্র্যাউন্ড গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। এতে একসঙ্গে ৬ হাজার গাড়ি রাখা যাবে। ১৬ হাজার বর্গমিটারের দুটি কনফারেন্স হল রুমও রয়েছে মসজিদটিতে। একটিতে ১৫০০ এবং অপরটিতে ৩০০ আসন রয়েছে। জামা আল জাযাইর মসজিদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সৌরবিদ্যুৎ দ্বারা পরিচালিত হবে। মসজিদটি ডিজাইন করেছেন জার্মানের প্রকৌশলী ‘ইউরগান এঙ্গেল’। সূত্র : পুবের কলম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com