1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

মাস্ক নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৭৩৬ Time View

করোনাভাইরাস মহামারির শুরু থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া করোনা থেকে বাঁচতে মাস্ক পরা নিয়েও আপত্তির কথা বলেছিলেন তিনি। এখন পর্যন্ত কোনো সভা-সেমিনারে মাস্ক পরেননি ট্রাম্প। তবে এবার মাস্ক ব্যবহার নিয়ে সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলছেন, তার আশপাশে যদি মানুষ বেশি থাকে, তাহলে তিনি মাস্ক পরবেন। এর আগে মাস্ক নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনকে ক্রমাগত উপেক্ষা করেছেন ট্রাম্প। তিনি জনসমাগমে মাস্ক পরা থেকে বিরত ছিলেন। ট্রাম্প বলতেন যে, কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর জন্য মুখে মাস্ক পরার বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

রিপাবলিকান দলের একজন শীর্ষ সদস্য ট্রাম্পকে আহ্বান জানান যে, তিনি যাতে উদাহরণ সৃষ্টি করার জন্য মাস্ক পরিধান করেন। এর একদিন পরেই ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প মাস্ক পরার পক্ষে মন্তব্য করলেন।

প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ক সম্পর্কে কী বলেছেন?

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মাস্কের পক্ষে।’ তাকে যখন জিজ্ঞেস করা হয় যে, তিনি মাস্ক পরবেন কি না? তখন প্রেসিডেন্ট বলেন, ‘আমি যদি মানুষের সাথে ঠাসাঠাসি অবস্থায় থাকি, তাহলে আমি অবশ্যই আমি মাস্ক পরব।’

ট্রাম্প আরও বলেন, ‘মানুষ তাকে অতীতে মাস্ক পরতে দেখেছে। জনসমাগমে মাস্ক পরার ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই।’

তবে আবারও জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকার সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। আমাদের দেশে অনেক জায়গা আছে যেখানে মানুষজন পরস্পরের কাছ থেকে বেশ দূরে অবস্থান করে। মানুষ যদি মাস্ক পরে ভালো বোধ করে, তাহলে তারা পরতে পারে।’

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, করোনাভাইরাস একদিন উধাও হয়ে যাবে- একথা তিনি এখনো বিশ্বাস করেন কি না? জবাবে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি। অবশ্যই কোনো একটা সময় এটা চলে যাবে।’

মাস্ক নিয়ে ট্রাম্প আগে কী বলেছিলেন?

গত এপ্রিল মাসে আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জনসমাগমে মাস্ক পরিধান করার সুপারিশ করেছিল। তখন ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না। তিনি বলেন, ‘একজন মানুষ মাস্ক পরবে কি না সেটি তার ব্যক্তিগত পছন্দের বিষয়।’

গত মাসে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প জানান, তার বিরুদ্ধে রাজনীতির জন্য কিছু মানুষ মাস্ক পরে।

মে মাসে মিশিগানে একটি কারখানা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তিনি জানান, ক্যামেরার সামনে আসার আগে তিনি মাস্ক খুলে ফেলেছেন। তিনি বলেন, ‘মাস্ক পরার মাধ্যমে আমি সংবাদমাধ্যমকে আনন্দ দিতে চাই না।’সুত্র আমাদেরসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com