1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে আটলান্টিক সিটিতে ৩১ই জুলাই ঈদুল আজহার নামাজের আয়োজন।

মুহাম্মাদ মাঈনুদ্দীন
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১০৭৩ Time View

আটলান্টিক সিটি থেকে আমাদের প্রতিনিধি মুহাম্মাদ মাঈনুদ্দীন :

 ঈদুল আজহার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি।দীর্ঘ অর্ধ যুগের পরিকল্পনার অংশ হিসাবে নিউজার্সীর আটলান্টিক সিটির ১৬ নর্থ ফ্লোরিডা এভিনিউ তে স্থাপিত হতে যাচ্ছে সাউথজার্সীতে বসবাসরত মুসলমানদের ধর্মীয় শিক্ষা ( হিফজুল কুরআন  ) গ্রহনের উপযুক্ত স্থান ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি। ইতিমধ্যে সিটির অনুমোদনসহ আনুষ্ঠানিক সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্মান কাজ শুরু করা যাবে বলে জানান ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রধান  জনাব ইকবাল হোসাইন । করোনা ভাইরাসের কারনে মসজিদের ভিতরে অতিরিক্ত মুসল্লীদের ভীড় কমানোর জন্য ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির নেতৃবৃন্দ উমুক্ত স্থানে নামাজের জন্য ইতিমধ্যে সিটির অনুমোদনসহ সকল ব্যবস্থা সম্পূর্ন করেছেন এবং একাজে বাংলাদেশ  এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জনাব জহিরুল ইসলাম বাবুল , বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহিদ খান ,বাংলাদেশ প্রেস ক্লাব অব  আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসেন এবং আটলান্টিক সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলম্যান জনাব হোসাইন মোর্শেদসহ  অন্যান্য নেতৃবৃন্দ সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছেন। নিরাপদ দূরত্ব এবং মাস্ক ব্যবহারের ব্যবস্থা রেখে আগামী ৩১ই জুলাই শুক্রবার ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় এতে ইমামতি করবেন ইসলামী স্কলার জনাব আব্দুর রহমান মালেক আল মাদানী  দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে  এতে ইমামতি করবেন মির্জা জুনায়েদ আল আজহারী  বলে জানান কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com