মহামারী করোনায় নিম্ন আয়ের অনেক মানুষ হারিয়েছে জীবিকা।টানা লকডাউনের কারনে দৈনন্দিন আয় কমে গেছে এসব নিম্ন আয়ের মানুষের।রাস্তায় ভাসমান মানুষ যারা অন্যের উপর নির্ভর হয়ে দিনযাপন করতো তাদেরও প্রতিদিনের খাবার যোগাড় করতে হিমশিম হচ্ছে।
মানবতার সেবায় কাজ করা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন দাঁড়িয়েছে এসব অসহায় মানুষের পাশে।সংস্থাটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি অসহায় মানুষের জন্য সেবার ব্রত নিয়ে প্রতিদিন ছুটে যাচ্ছে অসহায় মানুষের পাশে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন আয়োজিত জিলহজ্ব মাসের ধারাবাহিক আয়োজন এক প্লেট আহার ( ফ্রি) ৬ষ্ঠ দিনের মতো আজ চট্টগ্রাম রেল ষ্টেশন,ষোলশহর রেল ষ্টেশন সহ রাস্তার ভাসমান দুস্ত অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়।দুপুরের খাবার পেয়ে গরীব মানুষগুলোর ক্ষিধা নিবারন হয়। রিক্সা ও সিএনজি চালকরাও এক প্লেট আহার পেয়ে তাদের দুপুরের ক্লান্তি দূর করে। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকর একার্যক্রম পরিচালনা করে।সংস্হাটির পক্ষ থেকে জানানো হয় ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এক প্লেট আহার (ফ্রি) কার্যক্রম চলবে।
Leave a Reply