1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ভ্যাকসিন তৈরিতে তৃতীয় স্থানে তুরস্ক : এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৬৪৭ Time View

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নিজস্ব উপায়ে ভ্যাকসিন তৈরি করার দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের পর তুরস্ক তৃতীয় স্থানে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। রোববার তোবিতাক অ্যাক্সিলেন্স সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে এরদোগান বলেন, তুরস্কের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিলের (তোবিতাক) অর্থায়নে পরিচালিত কোভিড-১৯ তুর্কি প্ল্যাটফর্ম বর্তমানে আটটি ভিন্ন ভ্যাকসিন এবং ১০টি ভিন্ন ওষুধ প্রয়োগ প্রকল্প নিয়ে কাজ করছে। ভ্যাকসিনের দুটি ধরন প্রাণিদের ওপর প্রয়োগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে এবং তাদের মধ্যে সম্প্রতি মানুষের ওপর পরীক্ষার নৈতিক অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন এরদোগান। এরদোগান বলেন, তুরস্ক সরকারি ও বেসরকারি খাত এবং বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতায় কোভিড-১৯ রোধে ভ্যাকসিন এবং ওষুধ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে। ডেইলি সাবাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    August 2026
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com