বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে মুসল্লীদের উপর এক কৃষ্ণাঙ্গ যুবকের হামলায় কয়েকজন মুসল্লী আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগষ্ট) জুম্মার নামাজের সময় স্থায়ী একটি মসজিদে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে যুবকটিকে গ্রেফতার করেছে। এই ঘটনায় মুসলিম কমিউনিটিতে উত্তেজনা বিরাজ করছে।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টরে (জামে মসজিদ) শুক্রবার বেলা একটার দিকে পবিত্র জুম্মার নামাজের জন্য মুসল্লীরা মসজিদে সমবেত হতে থাকেন এবং এক পর্যায়ে মসজিদের অভ্যন্তরে জায়গা না হওয়ায় আর করোনাভাইরাস জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মসুল্লীরা ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন। নামাজ শুরুর আগেই বাইক (মটরসাইকেল আরোহী) নিয়ে এক কৃষ্ণাঙ্গ যুবক উত্তেজনাকর কথা বলতে থাকে এবং এক পর্যায়ে মসল্লীদের উপর বাইক উঠিয়ে দেয়। এতে কয়েকজন মুসল্লী আহত হন। উদ্ভুত পরিস্থিতিতে মুসল্লীরা তাকে ঘেরার করে এবং ৯১১-এ কল করলে দ্রæত এনওয়াইপিডি’র বিপুল সংখ্যক পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দ্রæত ঘটনাস্থলে পৌছে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লীদের কবল থেকে পুলিশ যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারী যুবকের নাম-পরিচয় জানা যায়নি। উল্লেখিত ঘটনায় আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।
সুত্র হক কথা
Leave a Reply