1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ব্যক্তি জীবন থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রেই মহানবীর আদর্শ অনুসরণ করার আহব্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৭৯৮ Time View

‘মুহাম্মদ (সা) দ্যা মডেল অব ওয়ার্ল্ড পিস এন্ড সোস্যাল জাস্টিস’ শ্লোগানে এবার নিউইয়র্কে অনুষ্ঠিত ১৩তম ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাহ কনভেনশন-২০২০’। আমেরিকান মুসলিম সেন্টার (এএমসি) আয়োজিত এই কনভেনশনে দেশ-বিদেশের অতিথি বক্তগণ তাদের বক্তব্যে তথ্যবহুল আলোচনার মাধ্যমে প্রিয় নবীর (সা:) মর্যাদা ও তাঁর সর্বোত্তম আদর্শ, নান্দনিকতা এবং বর্ণাঢ্য জীবনের উপর আলোকপাত করেন। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা:) সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, বর্তমান বিশ্ব ও অনাগত ভবিষ্যতের একমাত্র অনুকরণীয় আদর্শ। তাঁর দিক নির্দেশনা অনুসরণের মাধ্যমে নিহিত আছে মানুষের সকল সমস্যার সমাধান। বক্তারা ব্যক্তি জীবন থেকে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রেই মহানবীর আদর্শ অনুসরণ করার আহŸান জানান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজ সেবক জনাব আমির খান, প্রধান আলোচক হিসাবে বাংলাদেশ থেকে অনলাইনে যোগদান করেন আল্লামা মামুনুল হক, লন্ডন থেকে শায়েখ মাহমুদুল হাসান ও বাংলাদেশ থেকে শায়েখ হাসান জামীল , মুনাজাত পরিচালনা করেন মুফতি জামাল উদ্দিন।
সিটির জ্যামাইকাস্থ আমেরিকান মুসলিম সেন্টারে (৮৯-১৪ ১৫০ স্ট্রিট) গত ২৫ অক্টোবর রোববার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত কনভেনশনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বাংলা ও ইংরেজি দুই ভাষায় আলোচনা এবং অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো ইকবাল হোসাইন জীবন ও সালাহ উদ্দিন রাসেলের পরিবেশনায় নাতে রাসুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com