1. manjurmesbah83@gmail.com : admin2020 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

চলে গেলেন আলেমেদ্বীন গোলাম সারোয়ার সাইদী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ৬৮৬ Time View

চলে গেলেন আলেমেদ্বীন গোলাম সারোয়ার সাইদী

চলে গেলেন কসবার আড়াইবাড়ি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ , পীরসাহেব গোলাম সারোয়ার সাইদী। যুক্তরাষ্ট্রে অবস্থানরত তাঁর বড় ভাই , আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড়ভাই গোলাম কিবরিয়া সাইদী হাওমাও করে কেঁদে আমাকে খবরটি নিশ্চিত করলেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললেন ভাই আমার ছোটভাই এই ৫২ বছরে এতো মানুষের কাছে যেতে পেরেছে যা আমি ধারণাও করতে পারেনি। বাবা মারা যাবার পর মাদ্রাসাটিকে কেন্দ্র করে আমার ভাই কসবায় একটি ফুলের বাগান সাঁজিয়েছিল আমি এ বাগান কিভাবে রক্ষা করবো। আড়াইবাড়ি আমার গ্রামের বাড়ীর কাছে হওয়ায় তাকেঁ খুব কাছের মানুষই মনে হত। কিন্তু কোনো দিন দেখা হয়নি। ইউটিউবে আলোচনা শুনেছি। তাঁর বড় ভাই সবসময়ই তাদের কার্যক্রম সম্পর্কে আমাকে অবহিত করতেন। তবে একজন পীরসাহেব হওয়া স্বত্বেও তাঁকে খুবই আধুনিক চিন্তার মানুষ মনে হয়েছিল আমার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকাবিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা ফেইসবুকে একটি গ্রুপ খুলেছিলাম। দুই দিনপর দেখলাম তিনি গ্রুপে যোগদান করবার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি খেয়াল করে দেখলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে গ্রামে অনেকের সাথে কথা বললাম সবাই বলল আড়াইবাড়ির বর্তমান পীর একটু ব্যাতিক্রম, সমাজ নিয়ে ভাবেন। যুবসমাজ নিয়ে তিনি কাজ করতে চান। এমন আলোকিত মানুষ সমাজে খুব বেশি প্রয়োজন। আসুন এ আলোকিত মানুষটির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি। আল্লাহ তার ভূল বেয়াদবি ক্ষমা করে জান্নাত দান করুক।

ইমরান আনসারী

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©www.ifltv.org
Theme Customization By onlinechannel.Com