1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

গভর্নর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ কাউকে অশালীনভাবে স্পর্শ করিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৮৪৮ Time View

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো তোপের মুখে দ্বিতীয় দফা এক বিবৃতিতে বলেছেন, অশালীনভাবে তিনি কাউকে স্পর্শ করেননি। তবে অনিচ্ছাকৃতভাবে কিছু বলে ফেললে, তাঁর কোনো কথায় কেউ ভুল বুঝে থাকলে তাঁর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।

ডেমোক্রেটিক দলের তারকা গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় একজন নারী নিপীড়নের অভিযোগ আনার পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে দেওয়া এক বিবৃতিতে গভর্নর কুমো বলেন, কাজের সময় তিনি হাসির ছলে অনেক কিছুই বলে থাকেন, কৌতুক করে থাকেন। তবে কাউকে উত্ত্যক্ত বা হয়রানি করতে তিনি কিছু করেননি।

গভর্নর কুমো স্বীকার করেন, তাঁর অনেক কথা নিয়ে ভুল বোঝার অবকাশ রয়েছে। অনিচ্ছাকৃত এসব কথা কাউকে আহত করার জন্য তিনি বলেননি। বিবৃতিতে এসবের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

গভর্নর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা দ্বিতীয় নারী শার্লট বেনেট (২৫)। তিনি অভিযোগ করেন, গভর্নর তাঁকে অফিসে একা পেয়ে ‘কোনো বয়স্ক পুরুষের সঙ্গে কখনো সম্পর্ক করেছেন কি না’—এ কথা জিজ্ঞেস করেন। গভর্নর তাঁর যৌন জীবন নিয়েও কথা বলেন। বেনেট কি একগামী? অর্থাৎ শুধু কি এক পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করেন? এমন প্রশ্নও করেছেন। কোনো বয়স্ক পুরুষের সঙ্গে কখনো যৌন সম্পর্ক করেছেন কি না, এ প্রশ্নও ক্যুমো তাঁকে জিজ্ঞেস করেছেন বলে বেনেট তাঁর অভিযোগে বলেছেন।

মহামারির প্রথম পর্যায়ে নিউইয়র্কের নার্সিং হোমগুলোতে অনেক রোগীর মৃত্যু হয়েছে। গভর্নরের অবহেলার কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এখন তীব্র সমালোচনার মুখে আছেন গভর্নর কুমো। ঠিক এমনই এক সময়ে শার্লট বেনেট তার এসব অভিযোগ নিয়ে সামনে এসেছেন।

বেনেট নিউইয়র্ক টাইমসকে বলেন, গত বসন্তকালে করোনা মহামারি নিয়ন্ত্রণে যখন রাজ্য হিমশিম খাচ্ছে, ঠিক তখন তিনি অফিসের ভেতর গভর্নরের হাতে এমন নিপীড়নের শিকার হয়েছেন।

গভর্নরের চরম অতিষ্ঠ করা প্রশ্নগুলো ছিল গত বছরের ৫ জুন, যখন গভর্নর তাঁর অঙ্গরাজ্যের রাজধানীতে নিজ কার্যালয়ে শার্লট বেনেটের সঙ্গে ছিলেন। বেনেট বলেন, তিনি আর গভর্নর ছাড়া আর কেউ অফিসে ছিল না। সেই সপ্তাহে অনেক সাক্ষাৎকার ছিল। গভর্নর তাকে নানা ব্যক্তিগত প্রশ্ন করেন, যেমন রোমান্টিক সম্পর্কে জড়াতে বয়স তার কাছে কোনো বাঁধ সাধে কি না?

গভর্নর ক্যুমো এমনকি বেনেটকে বলেন, বিশের কোটায় বয়সের কোনো নারীর সঙ্গে প্রেমে জড়াতে তিনি প্রস্তুত আছেন।

গভর্নরের এমন মন্তব্যে শার্লট বেনেট বলেন, তার স্পষ্ট অনুভূত হয়েছে, কুমো তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চান।

গভর্নর কুমো গত ২৭ ফেব্রুয়ারি দ্য টাইমসে এক বিবৃতিতে বলেন, তিনি বিশ্বাস করেন, তিনি একজন অভিভাবকের ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, ‘মিস বেনেটকে আমি কোনো যৌন প্রস্তাব দিইনি, অশালীন কোনো আচরণও করিনি।’

গভর্নর বলেন, তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং কোনো সিদ্ধান্তে আসার আগে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে তিনি নিউইয়র্কের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি দেওয়া সর্বশেষ বিবৃতিতে গভর্নর কুমো বলেন, তিনি রাজ্যের অ্যাটর্নি জেনারেল লাটিসিয়া জেমসকে বিষয়টি তদন্তের আমন্ত্রণ জানাবেন।সুত্র প্রথমআলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com