1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

বিদ্যুৎক্ষেত্রে চীনের হানায় অন্ধকার হয়ে গিয়েছিল মুম্বাই!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৭০ Time View

ভারত-চীন সীমান্ত সমস্যা সবেমাত্র কিছুটা শান্ত হয়েছে, কিন্তু এর মধ্যেই ফের দুশ্চিন্তা বৃদ্ধি করল নতুন স্টাডি। চীন সরকারের সাথে যুক্ত একটি হ্যাকার গ্রুপ ম্যালওয়ারের মাধ্যমে ভারতের ক্রিটিকাল পাওয়ার গ্রিড সিস্টেমকে টার্গেট করছে বলে জানান হয়েছে। একটি মার্কিন সংস্থা গবেষণা করে জানতে পেরেছে, মুম্বাইয়ে গত বছর ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের নেপথ্যে এই কারণটি থাকতে পারে।

একাধিক প্ল্যাটফর্ম ও কৌশল ব্যবহার করে এই কাজ করা হচ্ছে এমনটাই দাবি করা হয়েছে ওই সংস্থার প্রকাশিত রিপোর্টে।

উল্লেখ্য, ২০২০-এর ১২ অক্টোবর মুম্বাইতে হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাট হয়। বন্ধ হয়ে যায় জরুরিকালীন ট্রেন চলাচল, অনলাইনের কাজও সব থমকে যায়। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিক ক্ষেত্র। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে প্রয়োজনীয় পরিষেবা চালু করতেও দুই ঘণ্টা সময় লেগেছিল। এই ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় সরকারকেও অবগত করা হয়েছিল।

যদিও এখন পর্যন্ত মার্কিন সংস্থার রিপোর্ট নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। ২০২০ সালের প্রথম দিকে রেকর্ডড ফিউচার জানায়, ইনসিক্ট গ্রুপ চীনা সরকারের মদদপুষ্ট গোষ্ঠী থেকে ভারতীয় সংস্থাগুলোর বিরুদ্ধে সন্দেহভাজন কিছু টার্গেট করে ইনট্রুশন ক্রিয়াকলাপে মাধ্যমে কয়েকটি চক্রের বড় অভিযোগ সামনে এসেছে।

রেকর্ডড ফিউচারের রিপোর্ট অনুসারে, ২০২০ সালের মাঝামাঝি থেকে ভারতের বিদ্যুৎ খাতের বিশাল অংশকে লক্ষ্য করে AXIOMATICASYMPTOTE ব্যবহার করে বিদ্যুৎ সংক্রান্ত খুঁটিনাটি হাতিয়ে নেয় চীন। রিপোর্টে এও বলা হয়েছে, দুটি ভারতীয় সমুদ্রবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com