1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

২০ বছরে হাজারবার কোরআন খতমকারী বৃদ্ধের ইন্তেকাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৬৬৬ Time View

 বছরে এক হাজারবার পবিত্র কুরআন শরিফ খতমকারী ৮৫ বছর বয়সী তুর্ক বংশোদ্ভূত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ওই বৃদ্ধের নাম আলী তাশানকীর। তিনি প্রায় এক মাস আগে অন্ত্রে ব্যাধিজনিত কারণে অস্ত্রোপচার করেছিলেন। তুরস্কের সাকারিয়া রাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হয়ে গতকাল তিনি ইন্তেকাল করেন।

তার ছেলে মতিন বলেন, বাবার মৃত্যুর পর তিনি যে ২০ বছরে এক হাজারবার কুরআন খতম করেছেন, ওই আশ্চর্যজনক ঘটনাটি অবগত হয়েছেন।

মতিন বলেন, ‘আমার বাবার মৃত্যুর পরে আমি তিলাওয়াত করার জন্য একটি কুরআন শরিফ খুলেছিলাম। হঠাৎ তার মধ্যে একটি চিরকুট চোখে পড়ে। যেখানে তিনি পবিত্র কুরআন তিলাওয়াতের রুটিন লিখে রেখেছেন।’

মতিন আরো জানান, তার বাবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এক পারা করে দিনে মোট পাঁচ পারা পবিত্র কুরআন শরিফ তিলাওয়াত করতেন। এভাবে ২০ বছরে এক হাজারবারের অধিক কুরআন খতম করেছেন তিনি।

ওই বৃদ্ধ নিজের কবরের নামফলক নিজেই বানিয়ে রেখে গেছেন বলেও জানান মতিন। তার বানানো নাম ফলকই তার কবরে লাগানো হয়েছে।

সূত্র : তুর্কি এজেন্সি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com