1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: বৃটিশ হাইকমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৮ Time View

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে মিট দ্য রিপোর্টারর্স অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রবার্ট ডিকসন বলেন, বাংলাদেশের বন্ধুরা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যুক্তরাজ্য এটিই প্রত্যাশা করে। তিনি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবেশ ও সামরিক দিক থেকে বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্ক গভীর। যুক্তরাজ্য বাংলাদেশের ৩য় বৃহত্তম রপ্তানি বাজার এবং ২য় বৃহত্তম বিনিয়োগকারী। এই সম্পর্ক বহুদূর বিস্তৃতির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে শুল্কমুক্ত পণ্যের রপ্তানির সুবিধা দেয়া হবে।

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনীতির উন্নতির ব্যাপক সম্ভাবনা আছে, যাতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হাইকমিশনার বলেন, বিনিয়োগকারীরাও এখানে স্বচ্ছ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন হোক এমনটা প্রত্যাশা করে। এমনটা নিশ্চিত করা গেলে একটি স্থিতিশীল পরিবেশ বজায় থাকে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু। সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠান সঞ্চালনা করেন।সুত্র মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com