1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৭ Time View

নির্বাচন কমিশন গঠনে আগামীকাল মঙ্গলবার ১০ জনের নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি। রোববার বৈঠক শেষে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি আরও জানান, ২০ জনের তালিকা থেকে ১২/১৩ জনের মধ্যে আনতে সক্ষম হয়েছি। ১০ জনের নামের তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি। তবে রাষ্ট্রপতি অনুমতি দিলে প্রকাশ করা হবে। কেননা, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া প্রকাশ করা সমীচীন হবে না।
কমিটি ৩২২ জনের তালিকা থেকে প্রথমে ৫০ জনের নাম, গত শনিবার ২০ জন এবং গতকাল রোববার এ তালিকা থেকে ১২/১৩ জনের নাম চূড়ান্ত করলো। বিচারপতি ওবায়দুল হাসান গতকাল বৈঠক শেষে বলেন, আমরা ইসি গঠনে কাছাকাছি এসে পৌঁছেছি। আজ পর্যন্ত ১২-১৩ জনের নাম চূড়ান্ত করতে পেরেছি।

আগামীকাল মঙ্গলবার কমিটির শেষ বৈঠক হবে। এ বৈঠকে ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবের জন্য দশ বিশিষ্ট নাগরিকের নাম চূড়ান্ত করা হবে।
তিনি বলেন, সার্চ কমিটি ইতিমধ্যে প্রকাশিত ৩২২ জনের তালিকার মধ্যে বিশিষ্ট নাগরিক বাছাইয়ে কাজ করছে। এর বাইরে সার্চ কমিটি নতুন কাউকে যোগ করেনি। আপনারা কারও নাম যোগ
করবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনে আমাদের ক্ষমতা দেয়া আছে। তবে আমরা কারও নাম দেবো না। বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক দল ও গণমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দের কাছ থেকে আসা তালিকা থেকেই ১০ জনের নাম চূড়ান্ত করবো।
তিনি আরও বলেন, সার্চ কমিটির মেয়াদ আছে আগামী ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেই ২৪শে ফেব্রুয়ারির মধ্যে কমিটি অর্পিত দায়িত্ব শেষ করবে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন?্মন্ত্রিপরিষদ সচিব চেষ্টা করছেন। আর আপনাদের যত প্রশ্ন আছে কমিটির শেষ বৈঠকের দিন মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত উত্তর ও জবাব দেবেন।
আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ বৈঠকে ছিলেন কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা হিসাবনিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।সুত্র: মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com