1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মাদখালি মতবাদ দিয়ে মুসলিম বিশ্বকে বিভক্ত করা হচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৯ Time View

মাহফুজ আবু সাইয়্যেদ

আমরা যখন ছোট, মাদ্রাসায় পড়তাম। সে সময় ও মাদ্রাসার কিছু কিছু ছাত্র সৌদি আরব মক্কা মদিনা এবং রিয়াদ পড়তে যেত। কয়েক বছর পরে ইয়া লম্বা এক জুব্বা, মাথায় টারবান পরে সৌদি মুবাল্লিগ হয়ে বাংলাদেশে আসতো। সে সময় ইয়া লম্বা জুব্বা আর টারবান এর একটা কদর ছিল। আমি সেই আশির দশকের কথা বলছি। সে সময় ইয়া লম্বা জুব্বা তেমন কেউ পরত না। সে সময়কার ইসলামী পোশাক (?) ছিল নিসফে সাক্ক সাইড কাটা পাঞ্জাবী আজকের যুগে যেটা আড়ং এর ফ্যাশন অনেকটা সেটার মত। নিসফ সাক্ক আরবি শব্দ, নিসফ অর্থ হাফ বা অর্ধেক আর সাক্ক অর্থ হল হাঁটু। অর্থাৎ পাঞ্জাবী সুন্নতী জামা হতে হত হাঁটুর মাঝখান পর্যন্ত। সে সময়কার কওমি ঘরানার সুন্নতী জামা ছিল নিসফ সাক্ক তবে গোল। টুপি ছিল পাঁচ কলি, অথবা গোল টুপি উপরে গোল তালি দেয়া। আর সরকারি ঘরানার বা তথাকথিত আধুনিক টাইপের ইসলামী টুপি ছিল লম্বা টুপি, দুপাসেহ কারু কাজ করা। যেটা কিছুটা জওহারলাল নেহেরুর টুপির মত। আরেকটা টুপি ছিল হাতে বোনা সুতার গোল টুপি।

সে যাক সুন্নতী ইসলামী পোশাক কোনটা সে প্রসঙ্গে আজ নাই গেলাম। চলে আসি সওদী আরবে পড়তে যাওয়া এবং সৌদি মুবাল্লিগ প্রসঙ্গে। সে সময়কার মাদ্রাসার ভাল ছাত্র হিসাবে আমার ও স্বপ্ন ছিল সৌদি আরবে পড়তে যাবার। এবং একবার কি একটা কারণে আমার ছোট বোনের সাথে বাজি ধরেছিলাম যে, তুই মনে রাখিস একদিন আমি সৌদি আরব পড়তে যাবই, তুই যদি মরে ও যাস তোর কবরে গিয়ে আমি বলব “আমি সৌদি আরব থেকে পড়ে এসেছি।
না, সৌদি আরবে আমার পড়তে যাওয়া হয়নি, গিয়েছিলাম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে। আল্লাহ পাক হয়তো আমাকে রক্ষা করেছেন সৌদি আরব পড়তে না নিয়ে। যদিও মদিনা এবং আল আজহারের অনেক ওস্তাদের কাছ থেকে শিক্ষা ও গ্রহণ করেছি এবং আসলে মদিনা বিশ্ববিদ্যলয়ের খন্ডকালিন একটা কোর্স এর সনদ ও পেয়েছি।
একসময় সালাফি হওয়াটা একসময় ইতিবাচক মনে করতাম। যেহেতু আমি দেওবন্দি পরিবারের সন্তান, বে কেয়ামী, ওহাবি এসব গালি শুনেই বড় হয়েছি। সালাফিদের অনেক ঘনিষ্ঠ ছিলাম।

আজকে দেখছি সৌদি আরবে পড়তে যাওয়াটাই সবচে বিপদজনক। এবং আমি সৌদি আরবে পড়তে যাইনি এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি জানি, আমার এই মন্তব্যে অনেকে বিরক্ত হবেন, ক্ষুব্ধ হবেন, আতঙ্কিত ও হতে পারেন। আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুজন আছেন যারা মদিনা বা উম্মুল কোরা থেকে পাশ করেছেন।
ইসলাম প্রচারের নামে, সালাফিজমের নামে, আহলে হাদিসের নামে, পথভ্রষ্ট এম বি এস দের অর্থে পোষা মুবাল্লিগ এর নামে একদল সৌদি পাশ মুবাল্লিগ, জঘন্য এক মাদখালি মতবাদ দিয়ে মুসলিম বিশ্বকে বিভক্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com