1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

পিউ রিসার্চ সেন্টারের জরিপ, অনিদ্রায় কাগজপত্রহীন অভিবাসীরা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৬২২ Time View

যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন ইমিগ্রান্টদের অধিকাংশই ডিপোর্টেশনের আশংকার মধ্যে থাকেন। তারা কখনই নির্ভয়ে কাজ করতে পারেন না। শান্তিতে ঘুমোতে পারেন না। ভীতির মধ্যে যাপন করেন দিনরাত। ডিপোর্টেশনের আশংকা তাদের সবসময় তেড়ে বেড়ায়। এদের মধ্যে ৪০ শতাংশ আশঙ্কা পোষণ করেন আমেরিকান সরকার যেকোনো সময়ে তাদেরকে ডিপোর্ট করতে পারে। এই আশঙ্কা বিশেষ করে হিসপানিকদের মধ্যে বেশি। পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে তাদের এ আশঙ্কার কথা জানা গেছে। যুক্তরাষ্ট্রে তিন হাজারের ইমিগ্রান্টের মধ্যে পরিচালিত জরিপের রিপোর্টে এ তথ্য প্রকাশ পেয়েছে ।
যুক্তরাষ্ট্রে পরিবারসহ কাগজপত্রহীন ইমিগ্র্যান্টদের মধ্যে ডিপোর্টেশনের আশংকা ও ভয় বেশি।  জরিপে অংশগ্রহণকারীদের ৫১ শতাংশ ভয় করছেন এই ভেবে কর্তৃপক্ষ হয় তাদেরকে অথবা চেনা-জানা অন্য কাউকে ডিপোর্ট করবে। এই ভীতির কারণ তাদের কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকা। জরিপ অনুযায়ী প্রতি ১০ জন ল্যাটিনোর মধ্যে ৮ জনেরই যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার স্ট্যাটাস নেই বা তারা যুক্তরাষ্ট্রের ন্যাচারালাইজড সিটিজেনও নয়। কিন্তু স্থায়ী বাসিন্দা বা সিটিজেনরাও আশংকায় থাকেন যে তাদের পরিচিত কেউ হয়তো ডিপোর্ট হতে যাচ্ছেন। ল্যাটিনো ইমিগ্র্যান্টদের একটা অংশের ধারণা সিটিজেন হলেও যেকোন অজুহাতে তাদের বহিস্কার করা হতে পারে।
পিউ রিসার্চ সেন্টার হোমল্যাল্ড সিকিউরিটির ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায়ের পর ডিপোর্টেশন উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। ২০২০ সালে ডিপোর্ট করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৮৪ জনকে। ২০১৯ সালে ছিল ২ লাখ ৬৭ হাজার ৫২৮ জন। সুত্র:আজকাল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    March 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com