1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার তীব্র বিরোধিতা নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

মার্কিন প্রেসিডেন্টের আঙ্কারা সফরের ঠিক আগমুহূর্তে তুরস্কের কাছে অত্যাধুনিক এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তুরস্কের আঞ্চলিক নীতি এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থানের কঠোর সমালোচনা করেন।

নেতানিয়াহু বলেন, “তুরস্ক এমন একটি দেশ যা সাইপ্রাস দ্বীপের অর্ধেক দখল করে রেখেছে। তারা প্রকাশ্যে জেরুজালেম দখলের কথা বলে। আমি মনে করি না এমন কোনো দেশকে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা উচিত। তারা হামাসকে সমর্থন করেছে এবং ইরানের আগ্রাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।”

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক চরম শত্রুতামূলক হলেও, তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক এতদিন বেশ বাস্তবসম্মত বা কৌশলগত ছিল। তবে ২০০০-এর দশকের শুরুতে রিসেপ তাইয়েপ এরদোয়ান তুরস্কের ক্ষমতায় আসার পর থেকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে ক্রমাগত সোচ্চার হয়েছেন, যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরায়।

মার্কিন প্রেসিডেন্টের আসন্ন তুরস্ক সফরের আগে নেতানিয়াহুর এই মন্তব্য ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াচ্ছে।  সুত্র দৈনিক ইনকিলাব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com