1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হলে লোহিত সাগরপথ বন্ধ করবে ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৪ Time View

মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হানে, তবে লোহিত সাগরের তেল পরিবহণ পথ বন্ধ করে দেয়ার জন্য ইয়েমেনের হাউছি বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে তেহরান। তিনটি নির্ভরযোগ্য সূত্র এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। এর ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে এক নতুন ও বড় ধরনের হুমকি তৈরি হলো।

রয়টার্স বৃহস্পতিবার (১৬ জুলাই) জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে এই কৌশল নিয়ে আলোচনা হয়েছে এবং হাউছি মিত্রদের কাছে এই বার্তা পৌঁছে দেয়া হয়েছে। হাউছিদের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মান্দেব প্রণালীর কাছে পাহাড়ী এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন করে তারা জাহাজ চলাচলে হামলার সব প্রস্তুতি শেষ করেছে। এখন কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষা।

ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এখন যদি লোহিত সাগরে হাউছিরা হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের প্রধান দুটি তেল রপ্তানি পথ একসাথে অবরুদ্ধ হয়ে পড়বে। হাউছিদের সাথে থাকা ইরানের রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) প্রতিনিধিরাই বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করার মূল সিদ্ধান্তটি নিয়ন্ত্রণ করবেন।

এদিকে, সোমবার সৌদিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হাউছিরা, যার ফলে দীর্ঘ চার বছরের যুদ্ধবিরতি ভেঙে গেছে। রিয়াদ এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এরপর থেকে বিকল্প হিসেবে সৌদি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগর দিয়ে বৈশ্বিক জ্বালানির প্রায় সাত শতাংশ পার করা হচ্ছিল। এই নৌপথটি বন্ধ করা খুব একটা কঠিন কাজ নয়। আর এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের চড়া মূল্য দিতে হবে।সূত্র:নয়াদিগন্ত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com