1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

অযোগ্য সরকারি কর্মকর্তাদের শোকজ নোটিশ ইমরান খানের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬০২ Time View

অযোগ্য সরকারি কর্মকর্তাদেরকে শোকজ নোটিশ এবং সতর্কবার্তা দিয়ে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে কর্মে অবহেলা এবং জনসাধারণের অভিযোগের ব্যাপারে গুরুত্ব না দেয়ার গুরুতর অনিয়ম দেখতে পেয়েছেন ইমরান খান।

রবিবার পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তাদের অযোগ্যতার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেন ইমরান খান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জাবের মুখ্য সচিব ১,৫৮৬ জন কর্মকর্তার ওপর নিরীক্ষণ চালিয়েছেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। ওই রিপোর্ট অনুসারে, ২৬৩ জন কর্মকর্তাকে সতর্কবার্তা দেয়া হয়েছে এবং সাতজনকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।

 

প্রায় ৮৩৩ জন কর্মকর্তাকে ভবিষ্যতে সতর্ক হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তবে ওই রিপোর্টে ৪০৩ জন কর্মকর্তার কর্মতৎপরতার প্রশংসা করা হয়েছে।

সূত্র: পার্সটুডে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com