1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

কাশিমপুর থানায় মামলা করতে গিয়ে পুলিশের ওপর চড়াও নারী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৫৩৭ Time View

গত মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানায় মামলার সাক্ষীর কাগজপত্র জমা দিতে গিয়ে পুলিশের ওপর হামলা চালায় এক নারী। লাবনী আক্তার নামে এক মামলার বাদী সাক্ষীদের নাম ঠিকানা লিপিবদ্ধ করার জন্য থানায় এসে দায়িত্বরত কনস্টেবল রুমাকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে পাশে থাকা চেয়ার নিয়ে রুমার ওপর আক্রমণ করে। পরে রুমার আরেক সহকারী এগিয়ে আসলে তার গলা চেপে ধরে। পরে দ্রুত থানা ত্যাগ করে। এ ঘটনা থেকে নিজে বাঁচতে উল্টো পুলিশের নামে অভিযোগ দায়ের করে মিথ্যা অপপ্রচার করে। এ ব্যাপারে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব এ খোদা গণমাধ্যমকে জানান, ভুয়া পরিচয় কাজে লাগিয়ে নিজের কিংবা অন্যের হয়ে ভাড়ায় প্রতিপক্ষের নামে গাজীপুর জেলা ও মেট্রোপলিটনের বিভিন্ন থানায় প্রভাবশালীদের নামে মামলা করাই তার পেশা।

এমনকি মামলায় নিজের ঠিকানা হিসেবে ভুয়া ঠিকানা ব্যবহার করতেন। মামলাবাজ লাবনী দেশের বিভিন্ন আদালত এবং থানায় ১ ডজন  মামলার ভুয়া বাদী হয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করে অর্থ হাতিয়ে নেয়। এটাই যেন তার নেশা ও পেশা। সুত্র:মানবজমিন

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©www.ifltv.org
Theme Customization By onlinechannel.Com