1. manjurmesbah83@gmail.com : admin2020 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

৩৪ বছর আগে সাগরে ফেলা বোতলে চিরকুট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৯২২ Time View

কানাডার কুইবেক প্রদেশের বাসিন্দা ট্রুডি শ্যাটলার ম্যাককিনন। সম্প্রতি সাগরের ধারে পড়ে থাকা জিনিসপত্র ঘেঁটে দেখছিলেন এই নারী। হঠাৎ চোখে পড়ে একটি বদ্ধ প্লাস্টিকের বোতল। ভেতরে একটি কাগজে কিছু লেখা। লেখাগুলো পড়ে তিনি জানতে পারেন, বোতলটি ৩৪ বছর আগে সাগরে ফেলা হয়েছিল।

বোতলটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্যাটলার। সেখানে লিখেছেন, ‘আমি একটি প্লাস্টিকের বোতল পেয়েছি। সেটির ভেতরে কাগজে লেখা একটি চিরকুট রয়েছে। সেটিতে লেখা, বোতলটি কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশ থেকে সাগরে ফেলেছিলেন এক জেলে। সেটি ১৯৮৯ সালের মে মাসের ঘটনা। দিনটি ছিল রোদঝলমলে। কোনো বাতাস ছিল না। এর পর থেকে বোতলটি ৩৪ বছর ১ সপ্তাহ টিকে রয়েছে। যিনি বোতলটি পানিতে ফেলেছিলেন, তাঁর সঙ্গে কথা বলতে পারলে আমার ভালো লাগবে।’

ফেসবুকে ওই পোস্টে হিমশৈলির কিছু ছবিও সংযুক্ত করেছেন শ্যাটলার। ছবিগুলো তাঁর বাড়ির সামনের আঙিনার। ফেসবুকে শ্যাটলার লেখেন, ‘হিমশৈলিগুলোর বরফের গড়ন অসাধারণ। হিমশৈলিতে আমি একটি বড় বিড়াল ও মানুষের অবয়ব দেখতে পাচ্ছি। পাহাড়ের ওপর থেকে একটি নৌকা ও তিমির লেজের অবয়বের ছবিও তুলেছি। আপনারা কি একটি পাখি দেখতে পাচ্ছেন? ছবিগুলো তুলে আমি যতটা আনন্দ পেয়েছি, আশা করি এগুলো দেখে আপনারা ততটাই মজা পাবেন।’

পরে ফেসবুকের ওই পোস্ট তথ্য দিয়ে হালনাগাদ করেন শ্যাটলার। জানান, সাগরে বোতল ফেলা সেই ব্যক্তির পরিচয় বের করেছেন তিনি। তাঁর নাম গিলাবার্ট হ্যামলিন। দুই বছর আগে তিনি মারা গেছেন। ওই বোতল যে হ্যামলিনই সাগরে ফেলেছিলেন, তা নিশ্চিত করেছেন তাঁর ছেলে। শিগগিরই বোতলটি তাঁর কাছে পাঠিয়ে দেওয়া হবে।

অনুগ্রহ করে খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©www.ifltv.org
Theme Customization By onlinechannel.Com