ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) খান ইউনিসের পশ্চিমে অবস্থিত একটি বাড়িতে এ হামলা চালানো হয়।
চিকিৎসা সূত্র জানিয়েছে, বাতন আল-সামিন এলাকার একটি বাড়ির উঠানে হামলা চালায়। হামলায় নিহত দু’জনের লাশ নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বুধবার পর্যন্ত ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এক হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত এবং তিন হাজার ৪৯১ জন আহত হয়েছেন।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি











Leave a Reply