1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

গ্রেপ্তার ৬, অস্ত্র ও ২টি মোটরসাইকেল উদ্ধার ব্যাংক ডাকাতি তাঁতী লীগ নেতার নেতৃত্বে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৭৭৪ Time View

চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাংকের টাকা ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানাপুলিশ। গত শুক্রবার রাতভর অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর, ফটিকছড়ি ও আনোয়ারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৬ জুন নগরীর ওয়াসা মোড়ে দিনদুপুরে এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থলে যাওয়ার পথে পাঁচ লাখ টাকা ডাকাতি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কুমিল্লার মুরাদনগর হালিরচর গ্রামের কামাল হোসেন, চট্টগ্রাম শহরের শুলকবহর এলাকার মোক্তার হোসেন, সাতকানিয়া দোলারপাড়া গ্রামের মো. সাদ্দাম হোসেন, ফটিকছড়ি থানার দক্ষিণ ধুরুং গ্রামের শের আলী ও সীতাকু- থানার উত্তর সলিমপুর গ্রামের মোহাম্মদ এরশাদ। তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড কার্তুজ, ডাকাতিতে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও ডাকাতি করা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে বলেছে, আজ রবিবার তাদের আরও একটি ডাকাতির পরিকল্পনা ছিল। সে অনুযায়ী তাদের বেশিরভাগ সদস্য নগরীতে আসেন। কিন্তু ডাকাতির আগেই পুলিশের হাতে ধরা পড়ে যান।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত দলটির একাধিক সদস্য গত ২৬ জুনের আগেও ব্যাংকের টাকা ডাকাতির আরও পাঁচটি ঘটনায় জড়িত। এর মধ্যে ২০১৮ সালে চান্দগাঁও এলাকায় ১০ লাখ টাকা, তার আগে নগরীর অক্সিজেন, নিউমার্কেট ও কোতোয়ালি থানার পেছনে এ ধরনের ব্যাংকের টাকা ডাকাতির কথা স্বীকার করেছে।

গত ১৬ জুন দুপুরে ফারুক আহাম্মদ নামে এক ব্যক্তি এক্সিম ব্যাংকের সিডিএ অ্যাভিনিউ শাখা থেকে ৫ লাখ টাকা তুলে সিএনজি অটোরিকশায় করে আগ্রাবাদ যাচ্ছিলেন। নগরীর ওয়াসার মোড় ফেলে জমিয়তুল ফালাহ মসজিদের গেটে তার সিএনজির গতিরোধ করে টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।

সুত্র আমাদেরসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com