1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়ে ৭২.৬ বছর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৭৪৭ Time View
বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৬ বছর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ‘মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) তৃতীয় পর্যায়’ প্রকল্পের মাধ্যমে পরিচালিত এক জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস এর সম্মেলন কক্ষে ২০১৯ সালের এই জরিপের ফলাফল প্রকাশ করেন।

এর আগে ২০১৮ সালের জরিপে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু পাওয়া গিয়েছিল ৭২ দশমিক ০৫ বছর।

আশরাফুল হক বলেন, এবারের জরিপে পুরুষের ক্ষেত্রে প্রত্যাশিত গড় আয়ু বেড়ে ৭১ দশমিক ১ বছর এবং নারীদের ৭৪ দশমিক ২ বছর হয়েছে।

আগের জরিপে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু ছিল ৭০ দশমিক ৬ বছর; আর নারীদের ৭৩ দশমিক ৫ বছর।মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com