1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

আশঙ্কাজনক হারে কমছে রেমিটেন্স, নেমেছে বিলিয়ন ডলারের নিচে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৬৬ Time View

অর্থনীতি ডেস্ক :  করোনার অস্থির এ সময়ে পৃথিবীজুড়ে প্রতিনিয়ত পাল্টাচ্ছে সব হিসাব নিকাশ। আশংকাজনকভাবে কমছে প্রবাসী আয়। এপ্রিলে বাংলাদেশে প্রবাসীরা টাকা পাঠিয়েছেন গেলো বছরের একই সময়ের চেয়ে ৩৫ ভাগ কম। ফলে প্রায় আড়াই বছর পর প্রবাসী আয় নেমে আসে বিলিয়ন ডলারের নিচে। [৩] এ বছরের প্রথম ৩ মাসে দেশে ফিরে এসেছেন প্রায় ৭ লাখ বাংলাদেশি। হিসাব বলছে, বিভিন্ন দেশে এখনও রয়েছেন ৯৩ লাখের মত প্রবাসী। তাদের দেশে টাকা পাঠানোর পরিমাণও কমেছে। [৪] বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ বছরের প্রথম ২ মাসেও প্রবাসী আয় এসেছিল গেল বছরের একই সময়ের চেয়ে বেশি। এপ্রিলে এসেছে ৯৫ কোটি ডলারের মতো। গেল বছরের একই সময়ে যা ছিলো ১৪৩ কোটি ৪৩ লাখ ডলার।
[৪] বিশ্ব ব্যাংকের পূর্বাভাস, কোভিড-১৯ মাহামারীতে এ বছর সারাবিশ্বে রেমিটেন্স কমবে ২০ শতাংশ। তবে বাংলাদেশে কমতে পারে ২২ ভাগের মত। তাই, বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির মতে, সামনের দিনে নতুন কর্মসংস্থান তৈরিতে সরকারকে হতে হবে বিশেষ মনোযোগী। [৫] তবে রেমিটেন্স ধসের পরও আমদানি ব্যয় কমার কারণে বাংলাদেশ ব্যাংকে বিদেশি মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে ৩ হাজার ৩শ কোটি ডলার। সূত্র : চ্যানেল২৪,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    June 2026
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com