1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

হংকংয়ের ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব ব্রিটেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৬২৯ Time View

ন হংকংয়ের ওপর এক নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের পর ব্রিটেন সিদ্ধান্ত নিয়েছে যে ওই ভূখণ্ডের ৩০ লাখ বাসিন্দাকে ব্রিটেনে থাকতে এবং কাজ করতে দেওয়া হবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন নিরাপত্তা আইনে হংকংয়ের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে ব্রিটেনে আসার সুযোগ দেওয়া হবে।
তারা পাঁচ বছরের জন্য ব্রিটেনে আসতে পারবে। এরপর তারা নাগরিকত্বের জন্যেও আবেদন করতে পারবেন।

এর আগে চীন ব্রিটেনের এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, নতুন আইনটি পাস করে হংকংয়ে চীনা কর্তৃপক্ষ ১৯৮৫ সালের সিনো-ব্রিটিশ যৌথ ঘোষণাকে লঙ্ঘন করেছে।

এই ঘোষণায় বলা হয়েছিল ১৯৯৭ সালে ব্রিটেন হংকংয়ের প্রশাসন চীনের কাছে ফিরিয়ে দেওয়ার পর ৫০ বছর ওই এলাকাটি কী কী স্বাধীনতা ভোগ করবে। সূত্র: বিবিসি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    July 2026
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com