1. manjurmesbah83@gmail.com : admin2020 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

হিলারি-বিরোধীরা কেন বাইডেনকে সমর্থন দিচ্ছেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৭৩২ Time View

আসন্ন মার্কিন নির্বাচনে ভোটের আগে হওয়া প্রায় সব জনমত জরিপেই জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন। এই এগিয়ে থাকা গত নির্বাচনে হিলারি ক্লিনটনের এগিয়ে থাকার চেয়ে বেশি ব্যবধানে। অর্থাৎ এবার এমন অনেকেই বাইডেনকে সমর্থন দিচ্ছেন, যারা ২০১৬ সালে হিলারিকে সমর্থন দেননি। একই দলের হওয়া সত্ত্বেও কেন কিছু লোক হিলারিকে সমর্থন না করলেও বাইডেনকে করছেন?

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন বেশ কিছু ভোটারের তথ্য তুলে ধরা হয়েছে, যারা ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে ভোট দেননি, কিন্তু এবার বাইডেনকে ভোট দেওয়ার কথা ভাবছেন। এমনই একজন লাস ভেগাসের বাসিন্দা সামান্থা ক্যাকমারিক। লাতিন এই তরুণী বলেন, হিলারি ক্লিনটনকে তিনি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক গোষ্ঠীর একজন হিসেবে বিবেচনা করেছিলেন।

একই কথা জানান কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজক প্লাওয়ারস ফরএভার ও শ্বেতাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা কর্মী থমাস মোলিন। উভয়েই জানান, হিলারিকে তাঁরা বিশ্বাস করতে পারেননি। তাঁরা মনে করেছিলেন, হিলারি কোনো কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবেন না। উল্লিখিত তিনজনের কেউই গত নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দেননি। কিন্তু এবার বাইডেনকে ভোট দেবেন বলে মনস্থ করেছেন তিনজনই।

স্বতন্ত্র ভোটার থমাস মোলিন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যে আমার লোক নন, তা আমি শুরুতেই বুঝেছিলাম। কিন্তু যখন হিলারি ক্লিনটনের প্রসঙ্গ এল, তখন মনে হলো, তাঁর স্বামীর আট বছরের প্রশাসন আমাকে তুষ্ট করতে পারেনি।’ মোলিন ২০১৬ সালে লিবারেটারিয়ান প্রার্থী গ্যারি জনসনকে ভোট দেন। তবে এবার তিনি জো বাইডেনের ওপর আস্থা রেখেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘এবার আমি নিজেকে বাইডেনের সঙ্গে অনেক বেশি সংযুক্ত মনে করছি। এতে আপনারা আমাকে পুরুষতান্ত্রিক বা অন্য অনেক কিছুই বলতে পারেন।’প্রথম আলো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    October 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com