1. manjurmesbah83@gmail.com : admin2020 :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে হামলা করতে পারে রাশিয়া : বাইডেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬২৩ Time View

রাশিয়া কয়েক দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের বাহিনী এবং মস্কোপন্থী বিদ্রোহীদের মধ্যে গুলি বিনিময়ের পর এমন সতর্কবার্তা উচ্চারণ করলেন বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনে হামলার অজুহাতের অংশ হিসেবে তারা ভুয়া হামলার ঘটনা ঘটোতে পারে, এটি বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমাদের কাছে আছে। প্রতিটি ইঙ্গিতই বলছে, রাশিয়া ইউক্রেনে ঢুকবে এবং হামলা চালাবে।’

অন্যদিকে, একই দিন নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও বোমা পড়বে। যোগাযোগ বন্ধ হয়ে যাবে। সাইবার হামলা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেবে। এরপর রাশিয়ান ট্যাংক ও সেনারা মূল লক্ষ্যবস্তুগুলোর দিকে অগ্রসর হবে, যেগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা বাড়ানোর পাশাপাশি রক্তের ব্যাগ মজুত করেছে রাশিয়া। ব্রাসেলসে ন্যাটো সদর দফতরে অস্টিন বলেন, আমরা আরও যুদ্ধ বিমান উড়তে দেখেছি। কৃষ্ণ সাগরে তাদের জোরালো প্রস্তুতি দেখেছি। শুধু তাই নয়, আমরা রক্ত মজুত করতেও দেখেছি রাশিয়াকে। তবে অস্টিনের এমন অভিযোগ নিয়ে মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।সুত্র আমাদেরসময়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Recent Comments

    calendar 2026

    February 2026
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728  
    © All rights reserved © 2019 OnlineChannel
    Theme Customization By onlinechannel.Com